মোঃ আবু সাইদ শান্ত
বিশেষ প্রতিনিধি(বগুড়া)
বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ী মধ্যপাড়া থেকে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ গাঁজাসহ ৩ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ লিখন (২৫), পিতাঃ আব্দুল খালেক, মোছাঃ শেফালী বেওয়া (৫০), স্বামী মৃত আব্দুল খালেক, মোঃ শাকিল (২৬), পিতা মোঃ ছাইদুর, ৩ জনের বাড়ী সন্দাবাড়ী, থানাঃ গাবতলী-বগুড়া।
আজ বুধবার ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়ার গাবতলী উপজেলার সন্দাবাড়ী মধ্যপাড়া থেকে ৩ জন আসামীকে ২০০ গ্রাম গাঁজা ও ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং, ২নং আসামীকে ৬ মাস করে বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন, ৩নং আসামীকে ১ মাসের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।