রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বৃষ্টিতে ভিজলেন, ভেজালেন মৌনী রায়

Update : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

বৃষ্টির সাথে বলিউডি ফিল্ম পাড়ার একটা অন্যরকম সম্পর্ক অনেক আগে থেকেই। আশি ও নব্বই দশকের ছবিতে বৃষ্টি এবং তাতে ভিজে নায়ক-নায়িকার নাচ যেন অবধারিত ছিল। সেই বৃষ্টি আজো ছেড়ে যায়নি বলিউডকে। আজো মাঝে মাঝে দেখা মেলে বৃষ্টির। সেই সাথে বৃষ্টিতে ভেজা।

আর বৃষ্টির এই সময়ে তাতে ভিজতে চায় সবাই। আর সেই ছবি নিজের সোশাল মিডিয়া টাইমলাইনেও পোস্ট করতে চান অনেকেই। আর অনেকের মাঝে যদি একজন হন মৌনী রায়, তাহলে?

হ্যাঁ, সম্প্রতি টেলি সিরিয়াল ‘নাগিন’ খ্যাত মৌনী রায়, যিনি অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন এমনই কিছু বৃষ্টিভেজা ছবি। আর ছবিগুলো প্রকাশের পরই হয়ে গেছে ভাইরাল।নিজে যেমন বৃষ্টিতে ভিজে ভিজে নাচলেন এই নায়িকা, তেমনি লাখো নেটবাসীকেও আনন্দে ভেজালেন তিনি।

অনেকে বলছেন, অবশেষে বলিউডে ব্রেক পেতে যাচ্ছেন মৌনী। কিন্তু এই বৃষ্টিতে নাচের ছবিগুলো যদি তিনি আরো দু-চার বছর আগে পোস্ট করতেন, তবে অনেক আগেই তিনি বলিউডে ডাক পেতেন।
সূত্র : ডিএনএ


More News Of This Category