রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বাংলায় লোক সংস্কৃতি চর্চায় জহিরগীতি’র অবিচ্ছিন্ন অংশ “বাউল ছালমা।

Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

পঝালকাঠি প্রতিনিধি:-

 

ঝালকাঠি জেলার সনামধন্য গীতিকার ডাঃ জহিরুল ইসলাম বাদল রচিত জহিরগীতি’র চার শাতাদিক মৌলিক গান গেয়ে প্রধান বোকালিষ্ট হিসাবে স্থান দখল করে নিয়েছেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত কন্ঠ শিল্পী এবং “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী” ক্যাটাগরিতে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ “জয়িতা” মোসাঃ ছালমা বেগম (বাউল ছালমা)।

 

বিশিষ্ট গীতিকার, সুরকার, কবি ও কথাসাহিত্যিক ডাঃ জহিরুল ইসলাম বাদল রচিত জহিরগীতি বাংলাদেশ ও ভারতের লোকসংস্কৃতিকে উজ্জ্বল করতে সক্ষম হয়েছে ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে। এযাবৎ ডাঃ জহিরুল ইসলাম বাদল এর গীতিকবিতা নিয়ে চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থ গুলোতে বাউল ছালমা’র মৌলিক গান রয়েছে সর্ব শীর্ষে। গ্রন্থ সমুহ- জহিরগীতি সংকলন, শত জহিরগীতি, লোককথা জহিরগীতি ও বাউল ছালমা’র শত জহিরগীতি। প্রকাশিত বই গুলো দুই বাংলায় সফলভাবে পাঠক প্রিয়তা অর্জন করেছে।

জহিরগীতি নিয়ে বিরামহীন শ্রম দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গুনী কন্ঠ শিল্পী বাউল ছালমা। জহিরগীতি’র অবিচ্ছিন্ন অংশীদার হিসাবে বাউল ছালমা’র নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


More News Of This Category