রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

জীবনের খেরোখাতা।

Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

তারিকুল আমিন
‎
‎আমার এই ছোট্ট জীবনের অধ‍্যায়ে
‎পাওয়ার চেয়ে না পাওয়ার বেদনা বেশি!
‎আর যেটা চাইনি, সেটা পাওয়ার আনন্দ
‎না পাওয়া বেদনার থেকেও নিদারুণ।
‎
‎আমার এই ছোট্ট জীবনে অনেক ভুল করেছি; 
‎পীড়ন-পোষণ, অবহেলা সহ‍্য করে হেসেছি,
‎ভুলগুলো মনে করে আবার কত কেঁদেছি,
‎তবু চোখের জল কখনো ধুলোতে ঝরতে দেইনি।
‎
‎আমি বারবার পথের ধুলোয় লুটিয়েছি,
‎আমি বারবার একা একা উঠে দাঁড়িয়েছি।
‎আমি একটি আলোর দিশা খুঁজছি,
‎আমি সেই ঘোর অন্ধকার কাটিয়ে ফিরছি।
‎
‎আমার ছোট্ট ভুবনে অন্ধকার কাটিয়ে 
‎জীবনের সেই খেরোখাতা পূর্ণ করতে,
‎আমিই পারবো জীবনের অধ্যায় থেকে
‎সকল জীর্ণতা মুছে নতুন সূর্য আনতে।


More News Of This Category