বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চরভদ্রাসনে ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন বাবা

Update : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন বাবা। বুধবার (১০ এপ্রিল) বিকালে চরভদ্রাসন ইউনিয়নের গোপালপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শাহাদাত খানের (৫৫) বাড়ি চরভদ্রাসন ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামে। তিনি সপরিবারে ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন।

নিখোঁজ শাহাদাতের বড় ছেলে মুস্তাফিজ জানায়, ছোট ভাই সিয়ামকে (১৬) নিয়ে তার বাবা পদ্মা নদীতে গোসল করতে নামে। হঠাৎ স্রোতের তোড়ে সিয়াম ভেসে যেতে থাকলে তার বাবা নদীতে ঝাঁপ দেন। তিনি সিয়ামকে নদীর চরে নিরাপদে তুলতে পারলেও নিজে পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েও শাহাদাতের খোঁজ পাননি।

এ ব্যাপারে চরভদ্রাসন ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুর্তজা ফকির জানান, খবর পেয়ে তারা নদীতে ডবুরি নামিয়ে উদ্ধার অভিযান চালিয়েছেন। অন্ধকার হয়ে যাওয়ায় আজকের মতো অভিযান স্থগিত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজের পর পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।


More News Of This Category