রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

খুলশীর জালালাবাদ এলাকায় পাহাড় কাটা প্রতিরোধে অভিযান : পানির সংযোগ বিচ্ছিন্নকরণে ম্যাজিস্ট্রেটের জোরদার উদ্যোগ

 চট্টগ্রাম থেকে :
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম থেকে :

গত ১ সেপ্টেম্বর পাহাড় সুরক্ষায় গঠিত জোন কমিটি-৪ এর আহ্বায়ক ও কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসেইন মুহম্মদের নেতৃত্বে নগরের খুলশীতে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের পাশাপাশি জালালাবাদের কাঁঠাল বাগান পাহাড়ি এলাকায় পাহাড় কর্তনের ঝুঁকি থাকা বিভিন্ন এলাকাও পরিদর্শন করে জোন কমিটির প্রতিনিধিরা। এসব পুরো পাহাড়ি এলাকায় সবজি চাষের আড়ালে পাহাড় নিধন ও জনমানুষহীন কাঁচা বসতি তোলার মাধ্যমে পাহাড় মোচনের আলামত পরিলক্ষিত হয়।

এসময় পুরো এলাকায় অবৈধভাবে গভীর নলকূপ তৈরি করে সাবমার্সিবল মেশিনের মাধ্যমে শতাধিক স্থানে বাণিজ্যিক ভিত্তিতে পানি সরবরাহের বিষয়টি দেখতে পায় পরিদর্শনকারী দল।

এসময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম ওয়াসার সাথে যোগাযোগ করে এবং এসব অবৈধ গভীর নলকূপ ধ্বংস করার মাধ্যমে পাহাড়ে অবৈধভাবে পানি সরবরাহের বাণিজ্য বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে অনুরোধ জানান। এক্ষেত্রে জোন কমিটির কোনো সহযোগিতার প্রয়োজন হলে তাও দেয়ায় কথা বলেন। এসব সুযোগ সুবিধা পাহাড়ে বিদ্যমান থাকায় পাহাড় নিধন বন্ধ করা যাচ্ছে না।

অভিযানকালে জালালাবাদের মধু শাহ আস্তানার পাশে পাহাড় কেটে ঘর নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্ৰহণ, জালালাবাদের পাহাড়গুলোতে অবৈধ পানির উৎসস্থল ধ্বংস করার জরুরি নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুনঃ গফরগাঁওয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত

এসময় উপস্থিত ছিলেন পাহাড় সুরক্ষায় গঠিত জোন কমিটি-৪ এর সদস্য পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের কর্মকর্তা মোঃ মনির হোসেন, খুলশী থানার এসআই মোঃ: আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স, খুলশী ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা জাহেদ হোসেন প্রমুখ।

এদিকে খুলশী জালালাবাদে পাহাড় কাটা প্রতিরোধে পাহাড় সুরক্ষায় গঠিত জোন কমিটি -৪ বিশেষ অভিযান পরিচালনা করায় কমিটিকে অভিনন্দন জানান, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান। তিনি বলেন, চট্টগ্রামের পাহাড় সুরক্ষায় এরকম অভিযান নিয়মিত পরিচালিত হলে পাহাড় সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category