রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline :
গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

কালুখালী প্রেসক্লাবে অতিরিক্ত আইজির মতবিনিময়

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ 
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ীর কালুখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও কালুখালীর কৃতি সন্তান খোন্দকার রফিকুল ইসলাম। গতকাল (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন কালুখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম মণ্ডল। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক কায়সার আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর নাসির উদ্দিন মাহমুদ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান, রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মণ্ডল ও প্রেসক্লাবের সদস্য সচিব আবু সাঈদ মোল্লা নিলু প্রমুখ।

আরও পড়ুনঃ কুপ্রস্তাবেৎরাজি না হওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি কালুখালী উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় উপস্থিত হলে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিরিক্ত আইজিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 


More News Of This Category