রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

আগামীর ভাবনা- শেখ মোমতাজুল করিম শিপলু

Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

আগামীর ভাবনা
শেখ মোমতাজুল করিম শিপলু

চেয়েছিলাম আমরা সবাই মুক্ত স্বাধীন দেশটা,
আজ পর্যন্ত কাটলো না ঘোর স্বাধীনতার রেষটা।
সোনার একটা দেশ পেয়েছি যেথায় সোনা ফলে,
আকাঙ্খা না পূরণ হলো স্বপ্ন বৃথা জলে।

যে বসেছে রাজ মসনদে স্বৈরাচারী স্বভাব,
স্বদেশ ভালো বাসবে এমন দেশ প্রেমিকের অভাব।
যে হয়েছে দেশের নেতা সেই করেছে শোষণ,
পথ খুঁজেছে বারেবারে জনগণের রোশন।

জনগণ হয় ঢাল-তলোয়ার রাজনীতিকদের যন্ত্র,
পুরনো রূপে ফিরে তারা কয় নতুনের মন্ত্র।
তাজা প্রাণ না ঝড়ুক দেশে জনগণ হোক গণ্য,
ক্রয় ক্ষমতার সাধ্যে ফিরুক সব চাহিদার পণ্য।

আরও পড়ুনঃ *সূরা আশ-শূরা (৪২:৫২):* *একাডেমিক বিশ্লেষণ*

দাঙ্গা ফ্যাসাদ খুন খারাবী হোক পাঠানো বনে,
স্বদেশটা হোক সাম্য প্রীতির ভাবনা সবার মনে।
চব্বিশের ই বিজয় মালা না হোক হাসির পাত্র,
মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াক উল্লাসীদের গাত্র।

ষড়যন্ত্রের বিষের বাঁশি আর যেনো না ফোঁকে,
একে অন্যের স্বজন মোরা মরি ভাইয়ের শোকে।
বিধান মতো দেশটা চলুক দেই বাড়িয়ে হাতটা,
চাঁদের আলোয় আলোকিত হোক আমাদের রাতটা।


More News Of This Category