সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

মুখে নয়, মাথায় লাল কাপড় বেঁধে অধিকার আদায়ে নামতে হবে : আহমেদ আবু জাফর

মোঃ আনোয়ার হোসেন / ৩৯ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মোঃ আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিনিধি ঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর বলেছেন, সাংবাদিক সুরক্ষা আইন সংক্রান্ত খসড়া নীতিমালা সাংবাদিক সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করতে হবে। অন্যথায় এ নীতিমালা গ্রহণযোগ্যতা হারাবে।

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে মুখে কালো কাপড় নয়, বরং মাথায় লাল কাপড় বেঁধে রাজপথে নামতে হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত। তাদের জীবন ও পেশাগত নিরাপত্তা আজ হুমকির মুখে। নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনায় দোষীরা শাস্তি পায় না। অথচ গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এখন কঠোর আন্দোলনের বিকল্প নেই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম। তিনি বলেন, “গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যুগোপযোগী নীতিমালা রাষ্ট্রের পক্ষ থেকেই প্রণয়ন করা জরুরি।”

আরও পড়ুনঃ ‎”ভলান্টিয়ার ফর সেনবাগ” মুজারটেক টু চাচুয়া ব্রীজ পর্যন্ত তাল বীজ রোপন অনুষ্ঠিত

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ফেডারেশনের মহাসচিব চৌধুরী রাশিদ উদ্দিন মাহমুদ, আইজেএফ সভাপতি মো. মনির হোসেন কাজী, ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হাসান বাবু, নাট্য ব্যক্তিত্ব ও সংগঠক টুটুল চৌধুরী এবং জনতা ব্যাংকের প্রতিনিধি।

অন্য বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও মাঠপর্যায়ের সংবাদকর্মীদের হয়রানি-হামলা বন্ধের দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম আবুল হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোতাহার বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার ও ফাতেমা আক্তার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতৃবৃন্দ ও সাংবাদিকরা এতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category