বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

আমরা শোকাহত কবি-প্রভাষক সাবরীন সুলতানা

Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

আমরা শোকাহত

কবি-প্রভাষক সাবরীন সুলতানা

হে পিতা, জাতি আজ গভীর ভাবে শোকাহত,
তোমার স্মরণে বাংলার সকল বেদীতে,
হাজারো পুষ্পস্তবক অর্পণ করা রয়েছে অব্যাহত।

তোমার সকল চিহ্ন মুছে ফেলার সকল অপচেষ্টা,
ভাঙচুরের ধ্বংস লীলা ঘটিয়েছে যারা,
তোমাকে স্মরণ করে আজ বেড়েছে তাদেরও তেষ্টা।

ওরা ভেবেই নিয়েছিলো হয়তো তোমার স্মরণে,
বেদীতে দিবেনা কেউ ফুল,
আজ বাংলার আপামর জনগণ প্রমাণ করেছে,
বুঝিয়ে দিয়েছে ওদের ধারণা সম্পুর্ণ ভুল।

হে পিতা, জাতি আজ সত্যিই,
তোমার ব্যথায় গভীরভাবে মর্মাহত,
ধানমন্ডি ৩২ সহ সারা বাংলার সকল বেদীতে,
মোমবাতি প্রজ্জ্বলন,পুষ্পস্তবক অর্পণ,
সাথে অবিরাম ভালোবাসা দিয়েছে যথাযথ।

আরও পড়ুনঃ বগুড়া জেলা গাবতলীতে ছেলের বাসা থেকে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী আটক

পুরো বাংলা আজ যেনো তোমার ব্যথায় হতাহত,
হে পিতা, আমরা গভীর ভাবে শোকাহত।
গোপালগঞ্জ সহ অনেক জায়গায়
ধ্বংসের জন্য ওরা তুলেছিলো মহা রেশ,
ওরা হয়তো একটি কথা জানেনা,
বঙ্গবন্ধু হলো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ।

ওরা চেয়েছিলো মুছে ফেলবে তোমার অস্তিত্ব,
ফ্যাসিস্ট, সাদা পলিথিনেরা, করবে দেশে রাজত্ব।
ওরা ধরেই নিয়েছিলো বাংলার জনগণ,
সুদখোরদের করবে সদাই দাসত্ব।

তবুও তুমি আছোও-এবং থাকবে,
পতাকায়, সংবিধানে,মানচিত্রে,
প্রতিটি মুক্তচিন্তার অনুতে,
প্রতিটি বাঙালী বিবেকের জাগরণে,
হাজারো হৃদয়ের মনিকোঠায় নিত্য ছবি আঁকবে।

হে পিতা, আমাদের ক্ষমা কর, আমরা দুঃখিত,
তোমার প্রতিশোধ নিতে বাঙালী নিজেকে করছে সংযত,
অনুশোচনায় জ্বলছি সদাই, আজ আমরা শোকাহত।


More News Of This Category