রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ফ্যাসিবাদ ও নিপীড়নের বিরুদ্ধে কবিতার অগ্নুৎপাত: “জুলাই এক বিদ্রোহ” প্রকাশিত

Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফ্যাসিবাদ ও নিপীড়নের বিরুদ্ধে কবিতার অগ্নুৎপাত: “জুলাই এক বিদ্রোহ” প্রকাশিত

 

জুলাই বিপ্লবের ঘটনাবলী নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে “পালংকি সাহিত্য পরিষদ” সম্পাদিত “জুলাই এক বিদ্রোহ” ছড়া-কবিতা সংকলন। যৌথ কাব্যগ্রন্থটি প্রকাশ করছে “ইচ্ছাশক্তি প্রকাশনী” প্রচ্ছদ করেছেন ইচ্ছাশক্তি গ্রাফিক্স টিম।

৩৬শে জুলাই ২০২৪- এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এ দিনটি হয়ে থাকবে গভীর শোক, প্রতিবাদ ও প্রত্যাশার প্রতীক হিসেবে। জুলাই মাস ঘিরে শহরের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল তরুণ ছাত্র-জনতার রোষে।

ফ্যাসিবাদ, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে যে ক্ষোভ দীর্ঘদিন ধরে জমছিল, তা অগ্নুৎপাতের মতো ফেটে পড়েছিল এই মাসে। শহীদ হয়েছিলেন আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম এবং আরও অনেক নাম-না-জানা যোদ্ধা, যারা গুলি, লাঠিচার্জ বা ধরপাকড়ের ভয়কে উপেক্ষা করে দাঁড়িয়েছিলেন মানুষের অধিকার, বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে।

এই সংকলন তাঁদেরই উদ্দেশে রচিত এক সাহিত্যিক শ্রদ্ধাঞ্জলি। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সাহসী জনতার প্রতি ভালোবাসা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মুক্ত-ন্যায়বান সমাজ গঠনের আকাঙ্ক্ষা নিয়েই এই সংকলনটি করা হয়েছে।

এটি পাঠকের মধ্যে –
❑ ইতিহাসচেতনা ও সামাজিক সচেতনতা গড়ে তুলবে।
❑ তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও প্রতিবাদী মানসিকতা তৈরি করবে।
❑ জনসাধারণের মধ্যে সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবনা, সাহসী মানসিকতা এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার প্রেরণা জোগাবে।
❑ এছাড়াও, তরুণ লেখকদের প্ল্যাটফর্ম তৈরি এবং শিক্ষার্থীদের পাঠ্যভাষায় কবিতাচর্চার একটি নতুন দিগন্ত খুলে দেবে বলেও আমরা মনে করি।

আরও পড়ুনঃ মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

এই গ্রন্থে স্থান পেয়েছে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ ও প্রবীণ কবিদের লেখা, যারা সাহস, ন্যায়বিচার, অধিকার ও মানবিক মূল্যবোধকে তাদের কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন।
বইটি হবে একাধারে সময়ের দলিল ও কাব্যিক প্রতিবাদের ভাষা, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

দেশের স্বনামধন্য কবি সাহিত্যিক ও সম্পাদকদের নিয়ে জুলাই এক বিদ্রোহ ছড়া-কবিতা সংকলনটি দীপ্তি ছড়াবে এই আশা করছি ।

বইটি ইতোমধ্যে প্রি অর্ডার শুরু হয়ে গেছে রকমারি.কম পিবিএস, ওয়াফিলাইফ, ইচ্ছাশক্তি বুক শপ এ। বইটির প্রচ্ছদ মূল্য ৩১০৳ । তবে পাঠকগণ ৩০ শতাংশ ছাড়ে ২১৭ টাকায় সংগ্রহ করতে পারবেন।


More News Of This Category