সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

প্রেমের কথা স্বীকার করলেন আহসান

বিনোদন ডেস্কঃ 
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বিনোদন ডেস্কঃ

ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন জয়া আহসান। দুই বাংলায় এ বছর তার পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। ছবিগুলো হয়েছে প্রশংসিতও। এদিকে, সম্প্রতি সিনেমার প্রচার উপলক্ষে বাংলাদেশি অভিনেত্রী কলকাতাভিত্তিক একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ব্যক্তিজীবন নিয়ে নানা কথা বলেছেন তিনি।

জানিয়েছেন, বহু বছর ধরেই সম্পর্কে আছেন। বিয়ে নিয়ে ভাবনার কথাও জানিয়েছেন। আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি? এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। জয়া জানান, তার বিশেষ মানুষ সিনেমা দুনিয়ার কেউ নন।

তবে সিনেমার কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন না, এটা তার সচেতন সিদ্ধান্ত ছিল না। হয়ে গেছে। তিনি বলেন, আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি- এগুলো কিছু মনে করে না।

আরও পড়ুনঃ রাজাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে পিএফজির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমাকে কাজ করতে দিচ্ছে। এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, সে তেমনই প্রাইভেট। সঙ্গীর কোন বিষয় পছন্দ করেন? উত্তরে জয়া বলেন, সে অনেক শান্ত। সঞ্চালক তখন বলেন, আপনিও তো খুব শান্ত।

জয়া তখন বলেন, হ্যাঁ, সেজন্যই হয়তো আমি তাকে পছন্দ করেছি। বিশেষ মানুষকে বিয়ে করবেন কিনা? জয়া বলেন, এখনই কিছু বলতে পারছি না। আমার বিয়ে করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কিনা, আমি জানি না। তবে, হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা- এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি।


More News Of This Category