রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

জলঢাকায় দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি নীলফামারী:
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

জেলা প্রতিনিধি নীলফামারী:

জলঢাকায় জমকালো আহয়োজনে উজ্জীবিত হয়েছে উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত ও পাঠক নন্দিত দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী। করতোয়া পত্রিকার জলঢাকা প্রতিনিধির সার্বিক আয়োজনে ১২ই আগষ্ট মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এস.এ. টিভির নীলফামারী জেলা প্রতিনিধি ও করতোয়া পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি সাবেক প্রেসক্লাব জলঢাকার সভাপতি আলহাজ্ব মাহাবুবর রহমান মনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা আলহেরা এডুকেয়ার হোম এর ব্যবস্থাপক পরিচালক আলহাজ্ব সিদ্দীকুর রহমান সিদ্দীক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাহাদী হাসান মানিক, মনিরুজ্জামান লেবু। বক্তব্য রাখেন সাংবাদিক রাশেদুজ্জামান সুমন, জসিনুর রহমান, রিয়াদুল ইসলাম রিয়াদ, নজরুল ইসলাম মানিক প্রমুখ।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জলঢাকা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহেরা এডুকেয়ার হোম এর ব্যবস্থাপক পরিচালক আলহাজ্ব সিদ্দীকুর রহমান বলেন, হাঁটি হাঁটি পাঁ পাঁ করে দীর্ঘ ৫০টি বছর পদার্পন শেষে ৫১ বছরে পাঁ রাখলেন উত্তরাঞ্চলের পাঠক নন্দিত পত্রিকা দৈনিক করতোয়া।

আরও পড়ুনঃ মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে টাইফয়েড ভ্যাকসিন টিকা দানে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এ পত্রিকাটির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘদিন যাবত এ পত্রিকার প্রতিনিধিত্ব করে আসছে মাহাবুবর রহমান মনি। আমি পত্রিকাটির সম্মানিত প্রকাশক সম্পাদক সহ পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সকল কলাকৌশলী এবং পত্রিকায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সর্বাঙ্গি উত্তর উত্তর সফলতা কামনা করছি।

সেই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আগামীতে আরো একধাপ এগিয়ে যাক দৈনিক করতোয়া এই কামনা করি। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব জলঢাকার সহ-সাধারণ সম্পাদক দৈনিক যুগের আলো জলঢাকা প্রতিনিধি সাংবাদিক মাইদুল হাসান।


More News Of This Category