রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশের চালিকাশক্তি হিরো আমরা রেমিট্যান্স যোদ্ধা পরিবার প্রবাসীদের ১৫ দফা মানলে দেশে উন্নয়নের সীমা থাকবে না

এম এ রউফ কাতার
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

এম এ রউফ কাতারঃ

আগের রেমিট্যান্স যোদ্ধা নেই পরিবর্তন লক্ষ্য করুন
বাংলাদেশের চালিকাশক্তি হিরো আমরা রেমিট্যান্স যোদ্ধা পরিবার
প্রবাসীদের ১৫ দফা মানলে দেশে উন্নয়নের সীমা থাকবে না।

বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলেন প্রবাসীরা।তারা ঘাম ঝরিয়ে বছরে কোটি কোটি টাকা পাঠান।অথচ দেশে ফিরে পান অবহেলা,হয়রানি এবং প্রশাসনিক জটিলতা।এই লজ্জাজনক বাস্তবতা আর চলতে পারে না।আমরা সরকারের কাছে ঘোষণা দিয়ে বলছি প্রবাসীদের জন্য এই ১৫ দফা বাস্তবায়ন করতে হবে।

(১)বিদেশের প্রতিটি দূতাবাসে ২৪ ঘণ্টা জরুরি হটলাইন ও হেল্পডেস্ক।(২)প্রবাসী বিনিয়োগে অন্তত ১০ বছর ট্যাক্স ফ্রি সুবিধা।(৩)বিদেশে পাসপোর্ট নবায়ন এবং বিভিন্ন সার্টিফিকেট দ্রুত দেওয়ার ব্যবস্থা করা।(৪)বিদেশে মৃত্যু হলে ১০০% সরকারি ব্যয়ে মরদেহ দেশে আনা।(৫)প্রত্যেক এম্বাসি দলীয়করণ মুক্ত চাই এবং মধ্যস্থতাকারী ব্যক্তি যেন না থাকে।(৬)প্রতিটি জেলায় প্রবাসী সেবা কেন্দ্র।

(৭)রেমিট্যান্সে অন্তত ৫% সরকারি ইনসেনটিভ।(৮)প্রবাসীদের সন্তানদের শিক্ষায় সহায়তা করা।(৯) প্রবাসী পরিবারের জন্য স্বাস্থ্যবীমা।(১০)পাসপোর্ট ও কাগজপত্র সম্পূর্ণ অনলাইনে।(১১)বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা দ্রুত ইমিগ্রেশন কাউন্টার।

(১২)প্রবাসীদের সম্পত্তি রক্ষায় বিশেষ পুলিশ ইউনিট।(১৩)ফেরত আসা প্রবাসীদের প্রশিক্ষণ এবং সহজে ঋণ দেওয়া।(১৪)সরকারি পেনশন স্কিমে অন্তর্ভুক্তি।(১৫) প্রবাসী পরিবারের জন্য চাকরিতে সহায়তা প্রদান।

আরও পড়ুনঃ রূপগঞ্জে জলাবদ্ধতার নগরী : লাখো মানুষ পানিবন্দি খাল দখলেই চরম দুর্ভোগ

এগুলো অনুরোধ নয়,ন্যায্য অধিকার।প্রবাসীদের ঘামে গড়া টাকা আজ দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে।এই অবদান উপেক্ষা মানে জাতির প্রতি বিশ্বাসঘাতকতা।আমরা স্পষ্ট ভাষায় বলছি প্রবাসীর মর্যাদা রক্ষা করুন,১৫ দফা দ্রুত বাস্তবায়ন করুন, না হয় প্রবাসীরা মুখ ফিরিয়ে নিলে ভেঙে পড়বে অর্থনীতির স্তম্ভ।

এম এ রউফ কাতার
ইব্রাহিম কাতার
রেজা নবী আমেরিকা
রেয়াজ ইতালি
ডক্টর সূয়েল লন্ডন
ফারুক আহমেদ চৌধুরী লন্ডন
সোহান কানাডা
দূবাই আলম ভাই সহ অন্য
ডক্টর নাজিম উদ্দীন
ওমান
কুয়েত আরব আলী সহ
অস্ট্রেলিয়া কালাম ভাই
সৌদি আরব আব্দুল হামিদ ভাই
আমরা ১৯৫ টা দেশ যুক্ত হয়েছি


More News Of This Category