সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

অদ্য ৯ আগস্ট, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে বগুড়া গাবতলী পীরগাছা সাবেক পাড়া ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্বোধন অনুষ্ঠিত হয়

রোকেয়া দৈনিক বাংলার সংবাদ জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রোকেয়া দৈনিক বাংলার সংবাদ জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, গাবতলী থানা বিএনপির সদস্য ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বগুড়া জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সরকারি শাহ এতেবাড়িয়া কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ, সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মইনুল হক, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নুর আলম সিদ্দিকী, রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব, কাগইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আগানিহাল তপন, পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম বাতেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল হালিম।

আরও পরুনঃউত্তীর্ণ শিক্ষার্থীরা মেধা-মননে-শৃঙ্খলা বাংলাদেশকে এগিয়ে নেয়ার শপথ নিতে হবে ; এস এম সাহাব উদ্দিন

এছাড়াও উপস্থিত ছিলেন, গাবতলী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আকন্দ, বিএনপি নেতা মোস্তফা কামাল কনক, নাসির উদ্দিন বুলবুল, প্রভাষক হামিদুল হক শিলু, কামাল, নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের মেম্বার ফরিদ উদ্দিন রঞ্জু, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, গাবতলী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, গাবতলী পৌর শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গাবতলীর বৃহত্তর জনগোষ্ঠী—সোনারায় ইউনিয়ন, কাগইল ইউনিয়ন ও দক্ষিণপাড়া ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত এলাকায় শিক্ষার মানউন্নয়নের প্রথম ধাপ হলো বেগম খালেদা জিয়া মহিলা কলেজ।এই কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে নারী শিক্ষার প্রসার ঘটবে এবং এটি এলাকাকে উন্নয়নের পথে এগিয়ে নেবে।বিএনপি বিগত দিনে যে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিল, তা ক্রমান্বয়ে বাস্তবায়ন হবে।


More News Of This Category