বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ 
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

স্পোর্টস ডেস্কঃ

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভিয়েনতিয়েনের নিউ লাওস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই অর্ধে প্রতিপক্ষের জালে সমান ৪টি করে গোল দিয়েছেন আফঈদারা।

ম্যাচে বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।

২০ মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন শিখা সিনহা। কর্নার থেকে ভেসে আসা বলে ফাঁকায় হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। তার বাঁ পায়ের কর্নার বাঁক খেয়ে দূরের পোস্টের মাঝে লেগে জড়িয়ে যায় জালে।

মিনিট তিনেক পর শান্তি মার্ডির নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে জাল কাঁপান নবীরন। প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার পাস ধরে দৃষ্টিনন্দন প্লেসিং শটে ম্যাচে নিজের প্রথম গোল পেয়ে যান তৃষ্ণা।

চার গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও খেলেছে দুরন্ত ফুটবল। এই অর্ধের শুরুর দিকে গোলমুখের জটলার ভেতর থেকে পাওয়া বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান তৃষ্ণা।

আরও পড়ুনঃ ফুলপুরের ধর্ষন মামলার একআসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ময়মনসিংহ

৭২ মিনিটে সাগরিকার পা থেকে আসে দলের ষষ্ঠ গোল। এর মিনিট দশেক পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। তার হ্যাটট্রিক গোলের নেপথ্যে ছিলেন সেই সাগরিকা। মধ্যমাঠ থেকে বল পেয়ে অনেকটা পথ দৌড়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন তিনি। বল পেয়ে অনায়াসে তা জালে জড়িয়ে তৃষ্ণা।

যোগ করা সময়ে বাংলাদেশ অষ্টম ও শেষ গোলের দেখা পায়। মুনকি আক্তার জটলা থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান।

আগামী রোববার (১০ আগস্ট) গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।


More News Of This Category