রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

খোলাহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের রমরমা ব্যবসা — প্রশাসনের রহস্যজনক নীরবতা

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠবাজার, হাসেম বাজার, দুলালেরভিটা, ছয়ঘড়িয়া, পশ্চিম কোমর নই, দশানী নিউ ব্রিজ ও বেরিবাঁধ– এসব এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, এসব এলাকায় প্রকাশ্যে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। অথচ প্রশাসনের কার্যকর কোনো অভিযান বা পদক্ষেপ চোখে পড়ছে না।

একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে, এই মাদক ব্যবসার পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে, যারা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অবাধে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে এলাকার যুবসমাজ, বিশেষ করে স্কুল-কলেজগামী ছাত্ররা মাদকাসক্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুনঃ টাংগাইলের নাগরপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ নাগরপুরে স্কুল ছাত্রী অন্ত:সত্তা ধর্ষক গ্রেফতার

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন,
“আমার ছেলেটা আগে পড়ালেখায় মনোযোগী ছিল। এখন রাতে ঘুরে বেড়ায়, কারো কথা শোনে না। মনের মধ্যে ভয় কাজ করে— যদি মাদকে জড়িয়ে পড়ে।”

অন্যদিকে এক প্রবীণ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“কারা মাদক বিক্রি করে, কোন দোকানে বসে চলে সব জানে এলাকাবাসী। কিন্তু প্রশাসন চুপ করে আছে। মাঝে মাঝে লোক দেখানো অভিযান হয়, কিন্তু তাতে কিছুই হয় না।”

এই পরিস্থিতিতে প্রশাসনের রহস্যজনক নীরবতা এখন প্রশ্নের মুখে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে জোরালো মাদকবিরোধী অভিযান ও মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


More News Of This Category