সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

খুঁত থাকা কোনো দুর্বলতা নয়, বরং ঠিকমতো ব্যবহার করতে পারলে আপনার খুঁতগুলোই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তির জায়গা

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫
এক বৃদ্ধার দুইটি পাত্র ছিল, যা দিয়ে তিনি নদী থেকে পানি আনতেন। এর মধ্যে একটি পাত্রে ছোট্ট একটা ছিদ্র ছিল, কিন্তু অন্য পাত্রটি ছিল নিখুঁত। নদী থেকে পানি আনার পর একটি পাত্র পুরোপুরি পানিতে ভর্তি থাকত, অপরটি অর্ধেক খালি হয়ে যেত। নিখুঁত পাত্রটি তার পূর্ণতার জন্য গর্বিত ছিল, কিন্তু বেচারা ছিদ্রওলা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল। একদিন খুঁতযুক্ত পাত্রটি বৃদ্ধার কাছে দুঃখ করে বলল, "আমি সত্যিই নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত আমি সেটা কখনোই করে উঠতে পারিনি। আমার ভেতরের ওই ছিদ্র আমাকে আমার কাজ করতে দেয় না।" বৃদ্ধা মৃদু হেসে বললেন, "তুমি কি খেয়াল করেছ, তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয়, তার একপাশে কত ফুলগাছের সারি! আমি তোমার ত্রুটি জানি, সেজন্য যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। সেই বীজ থেকে গাছ হয়ে তাতে ফুল জন্মায়। পথের ধারের ওই ফুলগাছে নিজের অজান্তেই প্রতিদিন তুমি পানি দাও! আর আমি ওখান থেকে ফুলগুলো তুলে বিক্রি করি, যা আমাকে জীবন ধারণ করতে সাহায্য করে। তুমি যদি খুঁতহীন হতে তাহলে ওই ফুলগুলো ফুটত না, আর আমাকেও হয়ত না খেয়েই দিনযাপন করতে হতো! শিক্ষা: আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো খুঁত থাকে। খুঁত থাকা কোনো দুর্বলতা নয়, বরং ঠিকমতো ব্যবহার করতে পারলে আপনার খুঁতগুলোই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তির জায়গা।

বিশেষ প্রতিনিধিঃ

এক বৃদ্ধার দুইটি পাত্র ছিল, যা দিয়ে তিনি নদী থেকে পানি আনতেন। এর মধ্যে একটি পাত্রে ছোট্ট একটা ছিদ্র ছিল, কিন্তু অন্য পাত্রটি ছিল নিখুঁত। নদী থেকে পানি আনার পর একটি পাত্র পুরোপুরি পানিতে ভর্তি থাকত, অপরটি অর্ধেক খালি হয়ে যেত।

নিখুঁত পাত্রটি তার পূর্ণতার জন্য গর্বিত ছিল, কিন্তু বেচারা ছিদ্রওলা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল।

আরও পড়ুনঃ নাঙ্গলকোটে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

একদিন খুঁতযুক্ত পাত্রটি বৃদ্ধার কাছে দুঃখ করে বলল, “আমি সত্যিই নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত আমি সেটা কখনোই করে উঠতে পারিনি। আমার ভেতরের ওই ছিদ্র আমাকে আমার কাজ করতে দেয় না।”

বৃদ্ধা মৃদু হেসে বললেন, “তুমি কি খেয়াল করেছ, তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয়, তার একপাশে কত ফুলগাছের সারি! আমি তোমার ত্রুটি জানি, সেজন্য যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। সেই বীজ থেকে গাছ হয়ে তাতে ফুল জন্মায়। পথের ধারের ওই ফুলগাছে নিজের অজান্তেই প্রতিদিন তুমি পানি দাও! আর আমি ওখান থেকে ফুলগুলো তুলে বিক্রি করি, যা আমাকে জীবন ধারণ করতে সাহায্য করে। তুমি যদি খুঁতহীন হতে তাহলে ওই ফুলগুলো ফুটত না, আর আমাকেও হয়ত না খেয়েই দিনযাপন করতে হতো!

শিক্ষা: আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো খুঁত থাকে। খুঁত থাকা কোনো দুর্বলতা নয়, বরং ঠিকমতো ব্যবহার করতে পারলে আপনার খুঁতগুলোই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তির জায়গা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category