শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Headline :
গুলশান-বনানী-বারিধারা ও ধানমন্ডি লেকের দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের* দেশে খেলাধুলার মাঠ সংরক্ষণ, উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী বাগিয়ে আনতে গিয়ে নারী আটক, মোবাইল কোর্টে অর্থদণ্ড বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত মাসুম কে কিছু আর্থিক সহযোগিতা প্রদান* রংপুর সদর প্রতিনিধি রুহুল আমিন রুবেল।  শাহরাস্তিতে ইউএনও মনিরা খাতুনসহ উপজেলা প্রশাসনের সাথে এমপি মমিনুল হকের মতবিনিময়* উপজাতীয় সংগঠন কর্তৃক বিলুপ্ত ও বৈষম্যমূলক কোটা প্রথা ফিরিয়ে আনার চক্রান্ত এবং সংবিধান ও রাষ্ট্রবিরোধী ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার* নিয়োগ বিজ্ঞপ্তি কালার্স ফুড ইন্ডাস্ট্রিতে ডিলার-ডিপো ও এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেশব্যাপী ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে Colours Food Industry-এর পক্ষ থেকে শূন্যপদ থাকা সাপেক্ষে সারা বাংলাদেশে ডিলার-ডিপো এবং এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শাহরাস্তিতে মাদক, অনলাইন জুয়া ও সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার ৪

হলদিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা স্টাফ রিপোর্টার,

Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

হলদিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার,

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে হলদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হলদিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী সরকারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ঘুড়িদেহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মণ্ডল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. মমিন মণ্ডল, সাবেক সভাপতি আ. কাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুয়েল ও আনিছুর রহমান এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সভায় দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে উপজেলা নেতৃবৃন্দ জানান, মাঠপর্যায়ে প্রার্থীদের সার্বিক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাই-বাছাই করা হবে। এরপর উপজেলা কমিটির মাধ্যমে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী হিসেবে তৃণমূলের আলোচনা ও মাঠ জরিপে হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী সরকার এগিয়ে রয়েছেন।


More News Of This Category