রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

সাচনায় ট্রলারডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সাচনায় ট্রলারডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার

​মো. হৃদয় খান জয়
বিশেষ প্রতিনিধি:

​সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ​গত মঙ্গলবার (২৪/১১/২৬ইং) গভীর রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার সংলগ্ন সুরমা নদীতে নোঙর করে রাখা বালুবাহী নৌকাটি মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকায় মোট শ্রমিক ছিলো ৬ জন। নৌকায় থাকা অপর চারজনের মধ্যে মোস্তাকিম (২২) ও সুমন (২০) নামে দুই শ্রমিক আহত হয়েছেন এবং দুই শ্রমিক আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ স্বাভাবিক ভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তাৎক্ষণিক বাকি দুইজনকে খুঁজে পাওয়া যায়নি।

আহত দুজনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছিলো।

আজ (২৬ নভেম্বর) ঘটনায় নিখোঁজ দুইজনের মধ্যে মোবাশ্বির (বয়স আনুমানিক ২৬) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মোবাশ্বির জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে। তবে এখনো নিখোঁজ একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন ‘তমা নৌপরিবহনের’ বালুবাহী নৌকাটি ৬৫০ ফুট বালু ধারণ ক্ষমতাসম্পন্ন, বালুভর্তি অবস্থায় নৌকাটি চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন। তাদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন এবং অন্য চারজন বালুর ওপর বসে ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অপর চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।

জামালগঞ্জ নৌ-পুলিশ পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছিলো। তাদের মধ্যে একজনের সন্ধান পাওয়া গেলেও বাকি একজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

এ ঘটনার পাশাপাশি অন্য​দিকে, ঘাট ও নৌযানের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, জামালগঞ্জ থেকে সাচনা ফেরিঘাটে ফেরি পারাপারের পর ঘাটে নোঙ্গর করা হয়। কিন্তু নৌকায় মানুষ ও মোটরসাইকেল-সহ অর্ধেক বোঝাই হওয়ার পর ফেরিঘাট ও নৌকার মাঝখানে প্রায় দুই হাত পরিমাণ দূরত্ব তৈরি হয়। এতে নারী ও শিশু যাত্রীদের ওঠানামার সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে যাত্রীরা মাঝিদের সঙ্গে কথা বললে নৌকা কিছুটা ঘাটে ভেড়ানো হলেও দূরত্ব পুরোপুরি কমে না।

​স্থানীয়দের ভাষ্য, বিষয়গুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি; অন্যথায় ভবিষ্যতেও এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ‘ঘটনাটি আমি (সাংবাদিকের) মাধ্যমে জানতে পেরেছি। এর আগে কেউ আমাকে বিষয়টি জানাননি।’ তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।


More News Of This Category