সরাইল শাহবাজপুরে প্রবাসী ঐক্য মানবতার আলো সংগঠন এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা ও পরিচিতি সভা,
রৌনাক খাঁন
সরাইল প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়ন বৈশামুড়া গ্রামে প্রবাসী ঐক্য মানবতার আলোর সংগঠন এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামির মিয়া, মুসা মিয়া, কুদ্দুস মিয়া, শফিক মিয়া, শহিদুল হক, উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা মাদক নির্মূল করা এবং মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য এলাকার সকল জনগণকে আহ্বান জানান , বক্তারা আরো বলেন মাদক শুধু মানুষকে ধ্বংস করে না একটি পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয় যেখানে পরিবারের বাবা-মা সহ সবাই নিরাপত্তাহীনতায় ভুগে, এছাড়াও সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন উল্লেখ করেন প্রবাসী ঐক্য মানবতার আলো সংগঠন এলাকার প্রত্যেকটি গরিব দুস্থদের পাশে দাঁড়াবে বাল্যবিবাহ রোধে এগিয়ে আসবে এলাকার যুব সমাজকে খেলাধুলার দিকে এগিয়ে আসার জন্য সার্বিক সহযোগিতা করবেন, শিক্ষাক্ষেত্রে নিরক্ষরতা দূরীকরণ ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে মেধাবৃত্তি সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন, এবং এলাকার প্রত্যেকটি শিশু যাতে ধর্মীয় শিক্ষার জ্ঞান অর্জন করতে পারে এর জন্য সার্বিক সহযোগিতা প্রদান করবেন, সামাজিক বিশৃঙ্খলা দূরীকরণে সার্বিক সহযোগিতা প্রদান করারও আশ্বাস প্রদান করেন, সামাজিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবেন বলে বক্তারা বলেন, সর্বশেষ শাহবাজপুর রাজা মারিয়া কান্দি বিশিষ্ট ওয়াইফাই ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির ইমন সংগঠনের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করেন এবং সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।