সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

সরকারি গাড়িতে ইউএনও’র স্বামীর নিয়মিত অফিসযাত্রা, উঠছে প্রশ্ন

ঝিনাইদহ প্রতিনিধি : / ৪৬ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি প্রতিদিন ব্যবহার করছেন তার স্বামী। অফিস যাওয়া থেকে শুরু করে ফেরার সময়ও সরকারি এ গাড়িটি নিয়মিত ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে—এমন অভিযোগে এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

প্রতিদিন সকালে শৈলকুপা শহর থেকে ইউএনও’র পাজেরো স্পোর্টস ব্র্যান্ডের গাড়ি ইউএনও’র স্বামীকে নিয়ে যায় জেলা শহরে তার কর্মস্থলে। সাত কিলোমিটার দূরের গাড়াগঞ্জ এলাকায় নামিয়ে দেয়। সন্ধ্যায় আবার একই স্থান থেকে তুলে এনে বাসায় পৌঁছে দেয়। এতে প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার প্রাধিকারবহির্ভূত যাত্রা করা হচ্ছে।

আরও পড়ুনঃ মহাদেবপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সম্প্রতি এক প্রতিবেদকের ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। তবে বিষয়টি জানতে চাইলে গাড়ির চালক আব্দুল কাদের ও ইউএনও’র স্বামী দাবি করেন, তারা কেবল পাম্পে তেল নিতে এসেছিলেন। নিয়মিত ব্যবহার অস্বীকার করেন দু’জনই।

এদিকে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাধিকারবহির্ভূত গাড়ি ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করার নির্দেশনা জারি করা হয়। ওই নির্দেশনায় বলা হয়, সরকারি গাড়ির অপব্যবহার জনপ্রশাসনে বিশৃঙ্খলা, রাষ্ট্রীয় অর্থের অপচয় ও কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর ইউএনও স্নিগ্ধা দাস প্রতিবেদককে ফোন করে অভিযোগ অস্বীকার করেন। বরং অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগ তুলে প্রতিবেদককে হুমকি দেন এবং সাংবাদিকতার নীতিশাস্ত্র নিয়ে প্রশ্ন তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category