শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সমাজে অন্যায়ের প্রতিবাদ করায় শহীদ হলেন আরিফুল ইসলাম। মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা

Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সমাজে অন্যায়ের প্রতিবাদ করায় শহীদ হলেন আরিফুল ইসলাম।

মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা

‎লালমনিরহাটে কলেজ শিক্ষক আরিফুল ইসলামের মৃত্যু, অভিযুক্তদের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ-
‎‎মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কথা বলায় কুপিয়ে আহতহন কলেজ শিক্ষক আরিফুল ইসলাম।
গত ১ আগস্ট হামলার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার জ্ঞান ফেরেনি। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ ২১ দিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর আজ মৃত্যুবরণ করেছেন।
‎‎সন্ধ্যার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে। এতে বর্তমান ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
‎‎আরিফুল ইসলামের হ/ত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ও সচেতন মহল। ‎খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পুলিশ।


More News Of This Category