মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline :
সদ্যপুস্করিনী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সভা নিয়ে অনিয়মের অভিযোগ। প্রধানমন্ত্রীকে কুটুক্তি করার মামলা তুলে নেওয়ার জন্য ফতুল্লায় বাদীকে চাঁদার দাবীতে অপহরন করার চেষ্টা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি ও জাতীয় জোটের চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস সাত্তার এর শোক বার্তা মোশাররফ হোসেন খান চৌধুরী নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন। আসল ফ্যাসিস্ট ড. ইউনূস, হাসিনাকে সরাতে বিদেশি পিআর ফার্ম নিয়োগ দেওয়া হয়েছিল’: আইনজীবী মোহসিন রশীদের বিস্ফোরক দাবি। ব্রেকিং নিউজ “বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের মাল্টিফেইথ ইফতার-পার্টি। কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার। কাজিপুরের গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড। জরুরী সতর্ক বার্তা।

সদ্যপুস্করিনী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সভা নিয়ে অনিয়মের অভিযোগ।

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নিজেস্ব প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ সংক্রান্ত এক সভা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ইউনিয়ন কমিটির এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি ছাড়াই সভা শেষ করা হয়েছে। একই সভায় একজন নারী সদস্যের পরিবর্তে তার স্বামীকে উপস্থিত থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ চাল বিতরণ সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তবে সভায় নির্ধারিত সদস্যদের পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত না করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন সদস্য।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য জানান, বিধি অনুযায়ী কোরাম পূর্ণ না হলে সভা বৈধ হওয়ার কথা নয়। কিন্তু তা উপেক্ষা করেই সভা সমাপ্ত ঘোষণা করা হয়। এছাড়া একজন নির্বাচিত নারী সদস্যের পরিবর্তে তার স্বামী সভায় অংশ নেন, যা স্থানীয় সরকার পরিচালনা বিধির পরিপন্থী বলে দাবি করেন তারা।

উক্ত বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে মুটোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। স্বচ্ছতা ও নিয়ম মেনে কার্যক্রম বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category