বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline :
আখাউড়ায় খাসির মাংস না পেয়ে বিয়ে ভেঙে দিলেন জাপান প্রবাসী যুবক। সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত *সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন- ‘বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম’-এর হুঁশিয়ারি* *আইন-প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের ডাক* Hacked by CoupDeGrace গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি কালীগঞ্জে জমকালো আয়োজনে সেন্ট মেরী’স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন । কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

শ্রীবরদীতে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার।

Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

শ্রীবরদীতে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে
রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের টাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ। বুধবার দুপুরে শহরের তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড়ে রাস্তার পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) সকাল থেকেই রাস্তার পাশে একটি মালিকবিহীন টাঙ্ক পড়ে ছিল। দুপুর পর্যন্ত টাঙ্কটি একই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ জাগে। একপর্যায়ে ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে টাঙ্কের ভেতরে থাকা অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেন। আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই নারীর হাত ও পা বাধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর গভীর রাতে দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।


More News Of This Category