রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline :
রংপুরে বিপুল পরিমানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে অতর্কিত হামলা। লালমনিহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২ ৫ ১৯২ ৪২৪ ট্রাক মোটরসাইক মুখোমুখি সংঘর্ষে মা সহ ছেলে সন্তান নিহত আহত বোন। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ মাদকের বিরুদ্ধে ‘অভেদ্য আইনি দেয়াল’, সংশোধিত আইন দ্রুতই সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী* মাদকের বিরুদ্ধে ‘অভেদ্য আইনি দেয়াল’, সংশোধিত আইন দ্রুতই সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী* বর্ডার-টু-ইল্লা সড়ক ৬-লেনে উন্নীত করার দাবিতে জনতার মানববন্ধন হিমালয়া ও স্মার্ট বাজার লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর* বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ভারতীয় পানি সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনতার দলের আলোচনা সভা ও গণ-যোগদান অনুষ্ঠিত।

লালবাগে চিহ্নিত মাদকাসক্ত জনি গ্রেপ্তার, আদালতের আদেশে ৬ মাসের কারাদণ্ড।

Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালবাগ থানার আজিমপুর এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও অভিযুক্ত ছিনতাইকারী মো. জনিকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা-পুলিশ। পরে আদালতের আদেশে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন পল্টন লাইন এলাকার বাসিন্দা মো. জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকসেবন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, আজিমপুর কবরস্থানের পাশের সড়কে পথচারীদের ভয়ভীতি দেখিয়ে কবরস্থানের ভেতরে নিয়ে মারধর করে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুই দিন আগেও একই ধরনের একটি ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
আজিমপুর সুপার মার্কেট কর্তৃপক্ষ জানায়, এর আগেও জনির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগে বলা হয়, তিনি কবরস্থান মার্কেটের নৈশপ্রহরীকে মারধর করেন এবং এলাকায় জোরপূর্বক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।
মার্কেটের ব্যবসায়ী ও কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, জনি পথচারীদের জোর করে কবরস্থানের ভেতরে নিয়ে গিয়ে মারধরের পর তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, পরিবারের সদস্যরাও তার কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন। তবে তারা তাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন।
জানা গেছে, বিষয়টি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমানের নজরে আনা হলে তাঁর নির্দেশনায় মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করে লালবাগ থানা-পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।
জনির গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর খবরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তারা উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এবং ওসি মো. ইয়াসিন আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ জনমনে আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা


More News Of This Category