সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

লামায় শহীদ ওয়াসিম স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ও চারা বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ৫৫ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মোহাম্মদ করিম বান্দরবান প্রতিনিধিঃ

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের শহীদদের স্মরণে আয়োজিত শহীদ ওয়াসিম স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ/২০২৫ এবং খেলোয়াড়দের মাঝে নারিকেল চারা বিতরণের পাশাপাশি লামা পৌরসভার ৯টি ওয়ার্ডের ছাত্রদের মাঝে ৯টি ফুটবল বিতরণ অনুষ্ঠান( ৪ জুলাই) সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনটি লামা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী।

তাঁর বক্তব্যে তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “খেলাধুলা যুব সমাজকে বিপদগামী পথ থেকে দূরে রেখে সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।”

এই মহতী আয়োজনে অর্থায়ন করেছে বান্দরবান জেলা কৃষকদল, লামা উপজেলা ও পৌর কৃষকদল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,মোহাম্মদ ইব্রাহিম, আহ্বায়ক, লামা উপজেলা কৃষক দল,মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব, লামা উপজেলা যুবদল,মোঃ আমির হোসেন, সদস্য সচিব, লামা উপজেলা কৃষক দল,মোহাম্মদ মাহমুদুল হাসান ইদ্রিস, আহ্বায়ক, লামা পৌর কৃষকদল,মোঃ মিজানুর রহমান কাজী,

আরও পড়ুনঃ কালীগঞ্জে জমকালো বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

যুগ্ম আহ্বায়ক, লামা উপজেলা কৃষক দল, মোঃ ফরহাদুল ইসলাম, সদস্য সচিব, লামা পৌর কৃষক দল,এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং

শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরবর্তীতে, খেলোয়াড়দের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয় এবং লামা পৌরসভার ৯টি ওয়ার্ডের ছাত্রদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।

এই উদ্যোগটি একদিকে যেমন পরিবেশ রক্ষায় সহায়ক হবে, তেমনি অন্যদিকে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category