সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুরে গলায় খাবার আটকে শিশুর মৃত্যু 

Reporter Name / ৫১ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
 লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে খাবার আটকে অরি দাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ৮ মাস। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় চিটা ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। অরি দাস কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির ছেলে শিশু।

বাড়ি ফেনী জেলায়। শর্মি দাসের বাবার বাড়ি লক্ষ্মীপুর সমসেরাবাদ এলাকার ৭ নং ওয়ার্ডে । ঈদের ছুটিতে শর্মি তার ২ বাচ্চাকে নিয়ে লক্ষ্মীপুরে বাবার বাড়িতে বেড়াতে আসে।

প্রতিদিনের মত অরিকে খাবার (খিচুড়ি) খাওয়াতে গেলে অসাবধানতার কারনে হঠাৎ  শ্বাসনালীতে খাবার আটকে যায়। দ্রুত সবাই শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায় ততক্ষণে তার পুরো শরির নিস্তেজ হয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুনঃ পূর্ব বিরোধের জেরে উলিপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ: গুরুতর আহত ৪

প্রতিবেশীদের ভাষ্য মতো , ঈদের বন্ধে ছেলে অরিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন শর্মি। দুপুরে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত খাবার গলায় আটকে যায়।

অরিকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অরিকে মৃত ঘোষণা করে। এমন মর্মান্তিক মৃত্যুতে শিশুটির পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত শ্বাসনালিতে আটকে যায়।

এতে শিশুটির মৃত্যু হয়। শিশুদের খাওয়ানোর ক্ষেত্রে প্রত্যেক মাকে সতর্ক হতে হবে। এমন অসাবধানতায় ফুলের কলির মত আর কোন নিষ্পাপ শিশুকে যেন অকালে যেন প্রাণ না দিতে  হয় সেই প্রত্যাসা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category