জন্য এক মায়ের জীবন নিভে গেল। এ ঘটনাটি ঘটেছে খুলনা জেলার রূপসা উপজেলার ১নং আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে। মিম্মি বেগম (৪৪) নামের এক অসহায় মা নিজের ছেলে নাদিম ইসলামের হাতে নির্মমভাবে খুন হয়েছেন।তথ্য সুত্রে জানা গেছে, শুক্রবার ১০ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে নাদিম মায়ের কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা না পেয়ে মায়ের ওপর হামলা চালায়। পাশের গাছের ডাল, লাঠি, এমনকি নুড়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাকে হত্যা করে।মায়ের আর্তনাদ, কান্না কিছুই তাকে থামাতে পারেনি।একসময় মাথা থেঁতলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিম্মি বেগম। নিথর হয়ে যায় এক মায়ের শরীর, চিরতরে স্তব্ধ হয়ে যায় তার কণ্ঠ।ঘটনার খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্বল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে আটক করে। তবে বিক্ষুব্ধ জনতা ছেলেটিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পাশের বাড়িতে আশ্রয় নিতে হয়।পরবর্তীতে এ ঘটনায় খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন, “এধরণের ঘটনা বরদাস্ত করা হবে না। আইনের আওতায় আনা হবে।” রূপসা থানার অফিসার ইনচার্জ রাজ্জাক মীর ও (খুলনা) ডিবি পুলিশের সদস্যরাও ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এই ঘটনা শুধু একটি খুন নয়, এটি আমাদের সমাজের ভেতরে লুকিয়ে থাকা নিষ্ঠুরতার নগ্ন প্রতিচ্ছবি। যেখানে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ, কষ্ট সবকিছু মুছে গেল মাত্র ৫০০ টাকার কাছে। একজন মা, যিনি সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দেন, আজ সেই সন্তানের হাতেই হারালেন নিজের জীবন। এ কষ্ট, এ লজ্জা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়।