সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

রাজাপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ।

আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:- / ৩০ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

রাজাপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ।

আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:-

“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠির রাজাপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস।
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ইং সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী।
সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা।
অনুষ্ঠানে ইউএনও বলেন যে,
“মেয়ে সন্তান কোনো বোঝা নয়, বরং একটি জাতির শক্তি ও সম্ভাবনার প্রতীক। ছেলে-মেয়ের মধ্যে বৈষম্য নয়, চাই সমান সুযোগ ও সম্মান। প্রতিটি কন্যাশিশু যেন সাহস নিয়ে স্বপ্ন দেখতে পারে, সেই পরিবেশ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, একটি মেয়ে সন্তান যতদিন বেঁচে থাকে ততদিন সমাজের নানা বাধার সঙ্গে লড়াই করে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনই পারে তার পথ সহজ করতে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, জাইকা কর্মকর্তা ইমরান খান, আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং ব্র্যাকের সেলপ প্রকল্প কর্মকর্তা মিতা মিত্র।
অনুষ্ঠানে ব্র্যাকের দুই বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে আঠারো বছর উর্দে ৩৩ জন নারীকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেন্ডার প্রজেক্ট কর্মকর্তা ময়না আক্তার। বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করতে হলে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category