সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

রাজাপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে নির্যাতন: অভিযুক্ত রেজাউল গ্রেপ্তার

আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:- / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:-

ঝালকাঠির রাজাপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক নিজ বাড়িতে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে রেজাউল হাওলাদার (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেজাউল সাতুরিয়ার ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র সাংবাদিক রহিম রেজাকে জানায়, সাতুরিয়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় একই এলাকার রেজাউল হাওলাদার শিশুটিকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়।

আরও পড়ুনঃ *ছাত্রলীগ পুনর্বাসনের আড়ালে বটবাহিনী পরিচালনার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে*

পরবর্তীতে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল পালিয়ে যায়। শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাজাপুর থানা পুলিশ সাংবাদিক রহিম রেজাকে জানায়, অভিযুক্ত রেজাউল হাওলাদারকে স্থানীয়রা ধরে দুপুরে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category