সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

রাজাপুরে কবরস্থান রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন, হুমকি ও জমি দখলের পায়তারার অভিযোগ

Reporter Name / ১৬৪ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরের ঘিগড়া গ্রামে পৈত্রিক কবরস্থান রক্ষা, প্রভাব খাটিয়ে জমিতে চাষাবাদ ও কবরস্থানের জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন। শনিবার ১৮ জুলাই ২০২৫ ইং সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে উপজেলার ঘিগড়া গ্রামের মৃত আকরাম হোসেন তালুকদারের ছেলে ভুক্তভোগী মোঃ হান্নান তালুকদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান,

তার পিতা মৃত আকরাম হোসেন তালুকদারের নামে থাকা জমিতে পূর্ব পুরুষ তবাতুল্লা তালুকদারের কবরস্থান রয়েছে এবং পারিবারিক কবর স্থান হিসেবে বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। ওই জমির মালিকানা নিয়ে ২০১৯ সাল থেকে দেওয়ানি মামলা (নং ৩১/২০১৯) চলমান রয়েছে। যার ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞাও জারি রয়েছে।

তিনি অভিযোগ করেন, গ্রামের প্রতিপক্ষ শহিদুল ইসলাম, মাছুম, হাবিবুর রহমান ও আবু বকরসহ আরও কয়েকজন জাল হেবা বেলওয়াজ দলিল তৈরি করে (দলিল নং-১১৮, তারিখ ০৪/০২/১৯৫৬) কবরস্থানের জমি ও পাশের জমিতে জোরপূর্বক চাষাবাদ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ গাইবান্ধায় ছয় শহীদের স্মরণে বৃক্ষরোপণ

এ বিষয়ে আদালতে ২৪ টি দলিলের রিসিভার নিয়োগের জন্য একাধিকবার আবেদন করা হলেও প্রতিপক্ষরা সময় প্রার্থনা করে শুনানি দীর্ঘায়ু করে জমিতে চাষাবাদ চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, প্রতিপক্ষ আবু হোসেন রাজু কবরস্থানের জমিতে বিক্রির জন্য সাইনবোর্ড লাগিয়েছে।

ইমাম হোসেন নামে একজন সেখানে বসতঘর নির্মাণের চেষ্টা করছে, এতে আবদুল ছোবাহান নামে একজন তাদের সহায়তা করে আসছেন। সংবাদ সম্মেলনে হান্নান তালুকদার দাবি করেন, এসব জালিয়াতির বিরুদ্ধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ চাইলেও কেউ কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।

তিনি অবিলম্বে কবরস্থান রক্ষা, জাল দলিল বাতিল এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এবিষয়ে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ আবু হোসেন রাজু জানান, দীর্ঘদিন ধরে তাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category