বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজবিলার শিলক খাল রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন মুহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি:

Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাজবিলার শিলক খাল রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

মুহাম্মদ আকাশ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলার রাজবিলা এলাকায় শিলক খাল রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিলক খাল ও বালার ভাঙনসহ সংশ্লিষ্ট পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় নিয়ে বালু উত্তোলনের কার্যক্রম অবিলম্বে স্থগিত করে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। পরিবেশ, কৃষি, পানি প্রবাহ, বালুর ভাঙন ও জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন না হওয়া পর্যন্ত বালু উত্তোলন বন্ধ রাখার দাবি জানান তারা।

তারা আরও বলেন, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে পুনরায় জনসম্পৃক্ততামূলক পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত বালু উত্তোলন এলাকার পরিবেশ ও অবকাঠামোর ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। তাই বালুমহাল ঘোষণা বাতিল করে এলাকাটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

এ ছাড়া শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধ করে কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, খাল ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।

মানববন্ধন থেকে শিলক খাল রক্ষা, বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ ও কৃষির ওপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।


More News Of This Category