সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

রাজবাড়ীর কালুখালি উপজেলায়, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতি নিধি

দেশে শিক্ষা অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ ১৭ ডিসেম্বর, বুধবার, দিবা ১১০০ ঘটিকায় কালুখালী রেলস্টেশন সংলগ্ন রতনদিয়া ইউনিয়নে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজবাড়ীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ডার ৫৫ আর্টিলারি ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক, রাজবাড়ী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন), উপজেলা নির্বাহী অফিসার, কালুখালী, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি মেনুভার অনুশীলন চলাকালীন সময়ে সম্মানিত সেনাবাহিনী প্রধান অত্র এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের চাহিদার প্রেক্ষিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রতিশ্রুতি প্রদান করেন। তারই ধারাবাহিকতায় সম্মানিত জিওসি ও এরিয়া কমান্ডারের ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে একটি মানসম্মত স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় জনগোষ্ঠীকে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী এপ্রিল মাস থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সম্মানিত জিওসি মহোদয় বলেন,
“জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। দেশব্যাপী সেনা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ স্থাপনের মাধ্যমে দেশ ও জাতির শিক্ষার মান সার্বিকভাবে উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন যে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজবাড়ী শিক্ষায় উৎকর্ষতার একটি প্রতীক হয়ে উঠবে বলে তিনি আশাবাদী এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি এ এলাকার শিক্ষার মান বহুলাংশে বৃদ্ধি পাবে।

বক্তব্যের শেষাংশে তিনি সংশ্লিষ্ট সকলকে এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category