সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

রাজবাড়ীতে হত্যা মামলার আসামি মকিম মন্ডল ফরিদপুর থেকে গ্রেপ্তার

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ  / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীর আলোচিত আমজাদ খান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মকিম মন্ডল (৪৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব -১০।

গ্রেপ্তারকৃত মকিম মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামের মৃত ছলেমান মন্ডলের ছেলে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।তাপস কর্মকার জানান, গত ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বশত্রুতার জেরে মকিম মন্ডলসহ কয়েকজন মুচিদহ এলাকায় আমজাদ খানের বাড়িতে প্রবেশ করে।

আরও পড়ুনঃ শরতের মেঘ প্রণয়-আসাদুজ্জামান খান মুকুল

তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে আমজাদ খানকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক আমজাদ খানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৪ জুলাই রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৭) দায়ের করেন। মামলায় ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪ ধারায় অভিযোগ আনা হয়। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল।তিনি আরও জানান, ঘটনার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-১০ আসামিদের গ্রেপ্তারে বিশেষ তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় সোমবার রাতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ফরিদপুরে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মকিম মন্ডলকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তাপস কর্মকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category