সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

রাজবাড়ীতে ইফার ১১০জন শিক্ষার্থীকে কোরআন ছবক

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের ১১০জন শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান করা হয়েছে।
শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৬টি সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের ১১০ জন শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান করা হয়।
এসময় বালিয়াকান্দি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাওলানা মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, নারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মন্ডল। অভিভাবকদের মধ্যে বক্তৃতা করেন, সাদিপুর আমিনা ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ কোরবান আলী। ছবক প্রদান করেন, রাজবাড়ী ইফার মাষ্টার ট্রেইনার মাওলানা মোঃ গোলাম মওলা। পরিচালনা করেন, ইফার নারুয়া সাধারণ কেয়ারটেকার ইকরামুল হক। শুভেচ্ছা বক্তৃতা করেন, ইফার বালিয়াকান্দি মডেল কেয়ারটেকার মোঃ মোতাহার হোসেন খান। স্বাগত বক্তৃতা করেন, ইফা নারুয়ার সাধারণ কেয়ারটেকার ফারুক-ই-আজম। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category