সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

যমুনা ডান তীর রক্ষা প্রকল্পে অনিয়ম।

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার গাইবান্ধ :

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর অধীনে চলমান যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের ৫ প্যাকেজে কারিগরি নির্দেশনা উপেক্ষা করে ব্লক পিচিংয়ের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে নদী তীর রক্ষা কার্যক্রম ঝুঁকির মুখে পড়তে পারে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের অধীনে সাঘাটা উপজেলার গোবিন্দি ও হলদিয়া এলাকার রক্ষা প্রকল্পের বরমতাইড় প্যাকেজ নং-১ এবং মুন্সিরহাট প্যাকেজ ১ থেকে ৪ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকা সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, পাঁচটি প্যাকেজে একযোগে ব্লক পিচিং কাজ চলমান রয়েছে। তবে প্রতিটি প্যাকেজেই বিভিন্ন ধরনের অসংগতি লক্ষ্য করা গেছে।

অভিযোগ উঠেছে, কোথাও ফিল্টারিং বালু নিম্নমানের ব্যবহার করা হয়েছে, আবার কোথাও রাবিশযুক্ত অতি নিম্নমানের খোয়া দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে। এছাড়া কোনো প্যাকেজেই নির্ধারিত ৪ ইঞ্চি পরিমাণ খোয়া ও বালু প্রদান করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, দুই নাম্বার খোয়া আর রাবিশ দিয়ে কাজ করছে। পানি আসলে ব্লকের নিচ থেকে রাবিশ ধুয়ে গিয়ে ব্লক সরে যাবে।

একইভাবে, মুন্সিরহাটের একাধিক ব্যক্তি বলেন, নিম্ন মানের দায়সারা কাজ করলে আমাদের এলাকা আবার ভেঙ্গে যাবে।

এ বিষয়ে মুন্সিরহাট প্যাকেজ-৩ এর দায়িত্বে থাকা কার্যসহকারী (ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট) বাবরের সঙ্গে সরেজমিন কথা বলার চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি এবং সংশ্লিষ্ট সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. রুবেল সরকারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

একইভাবে বরমতাইড় প্যাকেজ-১ এর কার্যসহকারী (ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট) মো. আইনুলও সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনিও বিষয়টি নিয়ে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। তবে সংশ্লিষ্ট প্রকৌশলীও মুঠোফোনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নিবার্হী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category