সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড এস এস সি পাশের হার ৫৮.২২ শতাংশ

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক, স্টাফ রিপোটারঃ / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক, স্টাফ রিপোটারঃ

ময়মনসিংহ সহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলপ্রকাশ করা হয়েছে।

আজ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর পাশের হার ৫৮.২২ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৭৮ জন।

আরও পড়ুনঃ দুর্গাপুরে ব্রীজের আয়ের টাকা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০.৯৪%) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯.০৬%)।

মোট পাশকৃত পরীক্ষার্থী ৬১ হাজার ৪৫৬ জন; যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। ছাত্র পাশের হার ৫৫.০৭ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৬১.৪৯ শতাংশ।

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এ ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ১২৬ জন (৪৬.৮১%) এবং ছাত্রী ৩ হাজার ৫৫২ জন (৫৩.১৯%)।

এ শিক্ষাবোর্ডের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানে এবছর এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এ বছর পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে ময়মনসিংহে মোট ফরম পূরণ করে ১ লাখ ৭ হাজার ১৬১ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category