সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা ডিসেম্বর /২৫ অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মকবুল হোসেন,সিনিয়র সাংবাদিক

ময়মনসিংহ বিভাগের সকল বিভাগীয় দপ্তরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত।স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় ময়ময়সিংহ রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগের অন্তর্গত চার জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, মশা নিধনে ৩৩ ওয়ার্ড জুড়ে ক্রাশ প্রোগ্রাম, যানজট ও পার্কিং সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ, অবৈধ অটো রিকশা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম, মাইকিং, প্রচার, লার্ভিসাইড, এডাল্টিসাইড কার্যক্রম চলমান, ফলে ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি বলেন, শহরে পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং মশা নিধন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।এ বছর ডেঙ্গু রোগে ময়মনসিংহে ২৯ জন মারা গেছে। সমন্বিত উদ্যোগ গ্রহণের ফলে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি নিম্নমুখী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, লক্ষ্যমাত্রার চেয়ে অধিক মাত্রায় ধান চাষ হয়েছে এবং শতভাগ কর্তন হয়েছে। এছাড়াও সরিষা আবাদ বৃদ্ধি, ভুট্টার চাষ এ বিভাগে উল্লেখযোগ্য হারে বেড়েছে। তারা এখন নিরাপদ খাদ্য উৎপাদন এবং ভালো কৃষি অনুশীলন পদ্ধতির দিকে যাচ্ছে।

বিভাগীয় বন কর্মকর্তা জানান, ময়মনসিংহ ও শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির উৎপাত বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বন্য হাতির কাছাকাছি গিয়ে টিকটকে ভিডিও ধারণ করার সময় বন্য হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়। তাই এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন।

সভাপতি বলেন, ডেঙ্গু গৃহপালিত মশা। এটা থেকে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে। বন্য হাতির কাছাকাছি গিয়ে কৌতুহলবশত কোনো যুবক যাতে হাতির দলকে বিরক্ত না করে। আজকে সুন্দর ও ফলপ্রসূ আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ জিনিস উঠে এসেছে। সভায় সভাপতি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ কার্য সম্পাদনে নির্দেশনা দেন এবং সুন্দর সমন্বয়ের মাধ্যমে ময়মনসিংহ নগরীকে একটা নাগরিক বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category