ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ ডিবি পুলিশ অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলামের দিক-নির্দেশনা জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার করা হয় ।
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভালুকা পৌরসভাস্থ ০৭নং ওয়ার্ড থানা মোড় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপার্শ্বে মৃত হবি খান এর ৫ তলা বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে আজ ১৩ জুন শুক্রবার ০০.১৫ ঘটিকায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আসামী
আরও পড়ুনঃ পাঁচবিবিতে ৩’কাঠা জমির জন্য প্রাণ গেল নৈশ প্রহরীর
১। মোঃ সেলিম আহম্মেদ (৩২), পিতা-রফিকুল ইসলাম, মাতা-মোসাঃ সেলিনা খাতুন, সাং-মুখি, থানা-পাগলা, জেলা-ময়মনসিংকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে।
উদ্ধারকৃত ১০ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.