শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline :
ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। প্রখ্যাত কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী মহোদয় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল। মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন?। অস্তিত্ব রক্ষায় কৌশল অবলম্বন । সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক।

ময়মনসিংহে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর দিবসে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের শ্রদ্ধাঞ্জলি

Reporter Name / ৩১ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের দুই বীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী দিবস উপলক্ষে আজ ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় শহীদ ফিরোজ-জাহাঙ্গীর এর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ। এ সময় উপস্থিত ছিলেন সমাজ রূপান্তরের সংগঠক ইমতিয়াজ আহমেদ,মো: রেজাউল ইসলাম, মো: শাফিয়েল আলম, শাহরিয়ার আহমেদ আশিক, সাদ্দাম হোসেন রিমন, মো: আবীর হোসেন, আবু সাইফ মুহম্মদ সাইফুল্লাহ প্রমূখ।

শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে স্মৃতিচারণ প্রদানকালে সমাজ রূপান্তরের সংগঠকগণ বলেন, এদেশে যুগে যুগে ফিরোজ জাহাঙ্গীররা জীবন উৎসর্গ করেন একটি সুন্দর সাম্যের আগামীর জন্য। যেখানে মানুষ তার মৌলিক অধিকার ভোগ করবে। দেশ হবে সকলের। রাষ্ট্রযন্ত্র নিবেদিত থাকবে সকল শ্রেণীপেশার মানুষের তরে। কিন্তু শহীদদের আশা-আকাঙ্ক্ষা যুগে যুগে আর বাস্তবায়ন হয় না। শাসক আসে শাসক যায়, ফিরোজ জাহাঙ্গীরদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ময়মনসিংহের শহীদ ফিরোজ -জাহাঙ্গীর এর আত্মত্যাগ সেদিনই সার্থক হবে যেদিন তাদের কাঙ্খিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে বাংলার মাটিতে।

উল্লেখ্য, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ২৮ নভেম্বর সকাল ০৯:৪৫ ঘটিকায় মহাকালী স্কুলের সম্মূখস্থ সড়কে সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলে বিনা উস্কানীতে পুলিশ সামনে থেকে সরাসরি গুলি করে। এতে মিছিলে থাকা ছাত্রনেতা শেখ মো: ফিরোজ ও মো: জাহাঙ্গীর আলম নিহত হন। ফিরোজ ছিলেন নাসিরাবাদ কলেজের ২য় বর্ষের ছাত্র ও বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংঘ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট এর ২য় বর্ষের ছাত্র ও জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ একই ইন্সটিটিউট শাখার সাধারণ সম্পাদক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category