সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

ময়মনসিংহে র‌্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫
ময়মনসিংহে র‌্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

রবিবার (১ জুন ২০২৫) দুপুরে ময়মনসিংহে র‍্যাব-১৪-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান।

র‌্যাব-১৪, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২)কে ডিএমপি ঢাকার মগবাজার এলাকা থেকে অপহরণ করে ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকার দিকে নিয়ে যাচ্ছিল।

উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১৪ ময়মনসিংহ এর নির্দেশনা মোতাবেক সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল শনিবার ৩১ মে ২০২৫ রাত অনুমান ১১:৩০ টায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২), পিতা- মৃত আনোয়ারুল ইসলাম, সাং-ধামাহার শোলাগাড়ী, থানা-শিবগঞ্জ, বগুড়াকে উদ্ধার করা হয়।

অপহরণকারী চক্রের সদস্য মোঃ রিফাত হাসান মিন্টু (২৯), পিতা-মৃত জালাল উদ্দিন সরদার, সাং-মাহমুদনগর, থানা-গৌরীপুর, ময়মমনসিংহ,মিরাজ খাঁ (৫২), পিতা-মৃত আব্দুল মজিদ খাঁ,সাং-শিকদারকান্দা, থানা-ভাঙ্গা, ফরিদপুর,মোঃ আশরাফুল ইসলাম (২৯), পিতা-মোঃ নবিজুল ইসলাম, সাং-পাঠানতুলা,থানা-গৌরীপুর, ময়মনসিংহ, মোঃ আমিন কাজী (২২), পিতা-মোঃ সেলিম কাজী, মালিবাগ রেলগেইট, থানা-হাতিরঝিল, ডিএমপি, ঢাকা,

মামুন অর রশিদ (২৪), পিতা-মোঃ হাতেম আলী, সাং-মাহমুদনগর, থানা- গৌরীপুর,ময়মনসিংহ,মোঃ আল-আমিন (৩৫), পিতা-মোঃ চুন্নু মিয়া, সাং-পশ্চিম দাপুনিয়া, থানা-গৌরীপুর, ময়মনসিংহ,মোঃ মোতালিব (৩৬), পিতা- মৃত নবী হোসেন, তাতখোড়া,থানা-গৌরীপুর, ময়মনসিংহ দেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয় এবং মাইক্রোবাস হতে বিভিন্ন ভুয়া স্টিকার (বাংলাদেশ জাতীয় সংসদ,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ, NBR, BGMEA এবং PRESS) উদ্ধার করা হয়,

র‌্যাব-১৪ অধিনায়ক জানান,
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category