সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

ময়মনসিংহে গলি থেকে নারীর মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

Reporter Name / ৪১ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫
ময়মনসিংহে গলি থেকে নারীর মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় একটি গলি থেকে জোবেদা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ জুন ২০২৫) বিকেলে মাসকান্দা পাসপোর্ট অফিসের পাশের একটি গলিতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন সরেজমিনে উপস্থিত ছিলেন এবং ঘটনাস্থলের পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, জোবেদা খাতুনকে হত্যার পর মরদেহটি ওই গলিতে ফেলে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন জানান, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং ঘটনার ক্লু খুঁজতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।”

আরও পড়ুনঃ ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো ইরান

এদিকে মরদেহ উদ্ধারের পর পরনে থাকা কাপড় দেখে বৃদ্ধার মরদেহ শনাক্ত করেছে তার পরিবার। নিহত জোবেদা খাতুন ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী মধ্যপাড়া আকন্দবাড়ি এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী। ঈদুল আজহার দিন থেকে নিখোঁজ ছিলেন জোবেদা।

এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category