রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline :
হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণে দুজন নিহত আহত তিন টেকনাফ নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ‘সালে গ্রুপ’ নিয়ে উদ্বেগ মহাদেবপুরে পরাজিত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাত করে দৃষ্টান্ত স্থাপন করলেন নব নির্বাচিত এমপি ফজলে হুদা দেশের সর্বোচ্চ পৌনে ২লক্ষ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয় “বিদ্যুৎ ফাউন্ডেশন” এর চেয়ারম্যান বিদ্যুৎ চন্দ্র বর্মন এর বাণী নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা “ম্যানচেস্টার টু সিলেট বিমানের ফ্লাইট চালু রাখার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত দেশের শিক্ষার অগ্রগতি: প্রতি জেলায় “দেশবন্ধু” খেতাব প্রদান

“ম্যানচেস্টার টু সিলেট বিমানের ফ্লাইট চালু রাখার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাজ্যোর
গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের – ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধের প্রতিবাদ ও সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর করার দাবিতে , গত সোমবার ( ৯ ফেব্রুয়ারী ২০২৬ ) সন্ধ্যা ৬ টায় যুক্তরাজ্যার ম্যানচেস্টার এর স্থানীয় কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।প্রবীন কমিউনিটি নেতা আব্দুল মান্নান মনাফ এর সভাপতিত্বে ও কমিউনিটি একটিভিষ্ট শেখ জাফর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন , দারুস সালাম মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আল- মহসিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার, কাউন্সিলর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আহমদ আলী, কমিউনিটি ব্যাক্তিত্ব আলহাজ্ব ছুরাবুর রহমান,এম গনি চৌধুরী , অয়েছ কামালী , আনছার উদ্দীন , মুক্তিযোদ্ধা সাব্বির চৌধুরী , সুফি খন্দকার , আবুল কাশেম, শেখ কামাল উদ্দীন , আব্দুল হান্নান, উবায়দুর রহমান বকুল , দলা মিয়া, মোহাম্মদ শাহজাহান , কাজী লুৎফুর রহমান , সাব্বির চৌধুরী , আব্দুল হান্নান, সৈয়দ সাদেক, এড: চান মিয়া, তাহের আলী, এনামুল করিম সুমন , আব্দুল মালিক, আজাদ মিয়া , মোজাহিদ আলী , আলী রেজা , এম এইচ মোহসেন, আমীর আলী লিটন , শেখ জিল্লুর রহমান , কয়েছ কামালী , কাজী জাহাঙ্গীর , মিশর খান, খোকন বেপারী , নজরুল ইসলাম , আলামিন হোসেন,মিলটন, মোসাদ্দেক খন্দকার , মনির হাওলাদার , ইকবাল হোসেন, আব্দুল মান্নান, আব্দুল জলিল, তানবির আহমেদ , শেখ ইয়াওর মিয়া , জাহাঙ্গীর হোসেন ,ও জাবেদ হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করে,অনতিবিলম্বে দেশের সাথে প্রবাসীদের বন্ধন অটুট রাখতে পুনরায় এই ফ্লাইট চালু রাখার জোর দাবী জানান এবং সিলেট বিমান বন্দর কে শীঘ্রই পুর্নাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর করার আহবান জানান।
উল্লেখ্য উপরোক্ত দাবী না মানা হলে দেশ – বিদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।আইবিএননিউজকে এ সংবাদ দিয়েছেন সৈয়দ কাহের ।
এদিকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এক বিবৃতিতে সিলেট টু ম্যানচেষ্টার ফ্লাইট বন্ধের সিন্ধান্ত পুন-র্বিবেচনার জোর দাবি জানিয়ে বলেন,বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এটি প্রবাসীদের জন্য অত্যন্ত হতাশাজনক।
তিনি বলেন, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ওসমানী বিমানবন্দর ২০০২ সালে আন্তর্জাতিক মর্যাদা পেলেও দুই দশক পেরিয়ে গেলেও এখনো এটি কার্যকর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচালিত হচ্ছে না। ফলে সিলেট অঞ্চলের লাখো প্রবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। তাহা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তিনি সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর করার জোর দাবি জানিয়েছেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category