সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

মৌসুমী ‘পিএস চাই সুন্দরী’ টেলিফিল্মের শুটিং শেষ করেছে

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫
মৌসুমী ‘পিএস চাই সুন্দরী’ টেলিফিল্মের শুটিং শেষ করেছেন

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা মৌসুমীকে অনেক দিন ধরেই পর্দায় দেখা যায় না। এর মধ্যে তাঁর চিত্রনায়ক স্বামী ওমর সানী জানান, মৌসুমী অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন। সে রকম পরিকল্পনাও করেছেন। তবে নতুন খবর, মৌসুমী আবার শুটিংয়ে অংশ নিয়েছেন। ‘পিএস চাই সুন্দরী’ টেলিফিল্মের শুটিং শেষ করেছেন।

চিত্রনায়িকা মৌসুমী দেড় বছর ধরে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন। এ সময়টায় চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তবে যুক্তরাষ্ট্রের একাধিক স্টেজ শোতে অংশগ্রহণ করতে দেখা গেছে মৌসুমীকে। ‘পিএস চাই সুন্দরী’ টেলিছবির শুটিংও মৌসুমী করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এতে মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান।

গতকাল রোববার একটি ভিডিও শেয়ার করে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর। ভিডিওতে মৌসুমীকে বলতে শোনা যায়, ‘“পিএস চাই সুন্দরী” নামে আমাদের কাজ আসছে। কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে এটি। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। বসের সঙ্গে শুটিং করার ফাঁকে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্য রকম গল্পের কাজ এটি।’

জানা গেছে, এটিভির (ইউএসএ) ঈদ আয়োজনে টেলিছবিটি প্রচার হবে। এ টেলিছবি ছাড়াও একই চ্যানেলের একটি নাটকে দেখা যাবে মৌসুমীকে। মুক্তির দিক দিয়ে মৌসুমী অভিনীত সবশেষ সিনেমা ‘দেশান্তর’। এর আগে ‘সোনার চর’ ও ‘ভাঙ্গন’ ছবিতেও দেখা গেছে তাঁকে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও কাজ করেছিলেন।
বর্তমানে নিউ জার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে সময় কাটাচ্ছেন মৌসুমী। মায়ের অসুস্থতা ও মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময় তাদের পাশে থেকে দায়িত্ব পালন করছেন তিনি। জীবনের এই নতুন অধ্যায়ে পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ তারকা।

মৌসুমীর দেশে ফেরা নিয়ে ওমর সানী বলেন, ‘এ মুহূর্তে মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নেই। আমি হয়তো সব কাজ গুছিয়ে তাদের কাছেই চলে যাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category