সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

মোল্লাহাটে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
মোল্লাহাটে নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে বৃদ্ধের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রত্তন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার গাড়ফা চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রত্তন মোল্লার উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই রত্তন মোল্লা শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে যান।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর, এবার চাকরি পাবেন লক্ষাধিক বেকার

একপর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। খবর পেয়ে স্থানীয়রা ও মোল্লাহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালিয়ে দুপুর ২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

বৃদ্ধের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শরিফ।

তিনি জানান, পানিতে তলিয়ে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। ঘটনাস্থলে নদীর গভীরতা বেশি হওয়ায় খুলনা বিভাগীয় ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দলের সহায়তায় দুপুর ২টার দিকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category