সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

মুন্সিগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সজিব হাওলাদারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-২ (লৌহজং–টংগীবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ প্রার্থীর পক্ষে এক জিন্দাবাদ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খিদিরপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি, ঢাকা-এর আহ্বায়ক আলহাজ আব্দুস সাত্তার ঢালী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন,“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি জবাবদিহি মূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি জনগণের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। মুন্সিগঞ্জ-২ আসনের জনগণ সবসময় গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে, এবারও তারা সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

সভাপতির বক্তব্যে আলহাজ আব্দুস সাত্তার ঢালী বলেন,
“এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। বিএনপি’র মনোনীত প্রার্থীই পারেন মুন্সিগঞ্জ-২ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

সমাবেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category