রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মুখরিত মূক – নজরুল ইসলাম হাবিবী

Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

#মুখরিত মূক

#নজরুল ইসলাম হাবিবী

অনন্ত অন্তরীক্ষ অগণন ভেদ তত্ত্ব বুঝি,
গ্রহ গুণি, মেঘ থেকে বারি তথ্য খুঁজি,
স্রষ্টার মহারূপ দেখি সে যে কত,
ছন্দরা দোলা দেয় মনে অবিরত,
কথা বলে শূন্যতা, পূর্ণতা চায়,
অপূর্ণ থেকে গেল সে যেন কোথায়!

নিভৃতে কাঁদে কেউ চায় মূকে ভাষা,
কার যেন রয়ে গেল অতৃপ্ত আশা!
কার যেন ম্লান আজ হৃদয়ের হাসি,
কি যেন দোলা দেয় বুকে ভাবে আসি!
এদেরও বলার ছিল পৃথিবীতে কথা,
এদেরও বুকে আছে মহাকাব্য গাথা!
হৃদয়ের অভিশপ্ত অব্যক্ত সুর,
মহাবিশ্বে দিতে চায় আলোর নূপুর।

আরও পড়ুনঃ থেমে নেই যন্ত্রাংশ আমদানি নিয়ন্ত্রণহীন অটোরিকসায় সয়লাব মোহাম্মদপুর বসিলা এলাকা

আমাদের চারপাশে কত মূক আছে
এতোটুকু প্রাণ চায়, মন মায়া যাচে।

জগতে আলোর নাচন ভাষার বাগান,
দ্যোতনা ব্যঞ্জনা সুর লয় তান।
সেখানে অশ্রু ঝারে মূকেরা আড়ালে
ভাষা চায় আশা চায় আমার বিড়ালে।

ড. নজরুল ইসলাম হাবিবী
অধ্যাপক
লন্ডন বিশ্ববিদ্যালয়
বসবাস লন্ডন


More News Of This Category