সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

মানবজমিনের তিতাস প্রতিনিধির ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

আবুল কালাম আজাদ ভূইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ

দৈনিক মানবজমিন পত্রিকার তিতাস প্রতিনিধি মো. জুয়েল রানার উপর স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাজিব মুন্সির নেতৃত্বে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৩রা আগষ্ট) সাংবাদিক জুয়েল রানা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আরো ২/৩ জন অজ্ঞাত উল্লেখ করে এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলোÑ রাজিব মুন্সি, সাদ্দাম, হিরণ ও সোহেল মুন্সিসহ আরো অজ্ঞাত ২/৩ জন।
খোজ নিয়ে জানা যায়, তিতাস উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা দুষ্কৃতকারী রাজিব মুন্সি ও তার সাঙ্গপাঙ্গ সাদ্দাম, হিরন ও সোহেল মুন্সিসহ আরও কয়েকজন সঙ্ঘবদ্ধ হয়ে (৩১ জুলাই) বিকালে বাতাকান্দি বাজারে পরিকল্পিত ভাবে হযরত আলীর চায়ের দোকানে গিয়ে জনসম্মুখে অতর্কিত সন্ত্রাসী হামলা করে মারধর করে। এসময় সাংবাদিক জুয়লের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলা কারিরা পালিয়ে যায়।
সাংবাদিক জুয়েল বলেন, তিতাস উপজেলা মহিলা আওয়ামিলীগ নেতৃদের লাল শাড়ি পড়া একটি গ্রুপ ছবি (৩০জুলাই) আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করি। এই পোস্টকে কেন্দ্র করে রাজিব ও তার সাঙ্গপাঙ্গরা বাতাকান্দি বাজারে হযরত আলীর চায়ের দোকানে আমার উপর হামলা করে। তিনি আরও বলেন (৩১ জুলাই) তিতাস উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনের সংবাদ সংগ্রহ করতে গেলে ওখানেও আমাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে মারতে আসে এবং অকত্য ভাষায় গালমন্দ করে আমাকে খেয়ে ফলার হুমকি দেয়।
এঘটনায় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, সাংবাদিক জুয়েল রানার একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং এস.আই তানভীরকে দায়িত্ব দেয়া হয়েছে।
এস.আই তানভীর বলেন, সাংবাদিক জুয়েল রানার অভিযোগের দায়িত্ব প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিকের উপর হামলার সত্যতা পাওয়া গেছে।
এদুিকে দৈনিক মানবজমিন পত্রিকার তিতাস প্রতিনিধি মো.জুয়েল রানার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে হামলা কারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন হোমনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর হোমনা প্রতিনিধি আবদুল হক সরকার, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যুগান্তর কুমিল্লা উত্তর প্রতিনিধি কবির হোসেন, দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর দাউদকান্দি প্রতিনিধি জাকির হাজারি ও তিতাস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব তিতাস প্রতিনিধি মো.আসলামসহ তিতাস, হোমনা, মেঘনা, দাউদকান্দি, চান্দিনা, দেবীদ্বার ও মুরাদনগর উপজেলার সকল সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category