শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline :
ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। প্রখ্যাত কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী মহোদয় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল। মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন?। অস্তিত্ব রক্ষায় কৌশল অবলম্বন । সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক।

মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

  1. মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

 

পবিত্র মাহে রমজানে মাদ্রাসার ক্ষুদ্র শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ , সম্মানিত দাতা বা উপদেষ্টামন্ডলী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে রোজ বুধবার ফেব্রুয়ারি ০৪,২০২৬ইং তারিখে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উদ্যেশ্য ছিল সমাজের এতিম,দুস্থ, অসহায় ও সমাজের পিঁছে পড়া মানুষের সহযোগিতা কার্যক্রম জোরদার করা, দুআ মাহফিলে সকলের সুস্থতা কামনা , মৃত্যু ব্যক্তিদের জন্য দুআ ,সকলের রিজিক বৃদ্ধি করার বিষয় ফুটে উঠে। সংগঠনটির Co Founder বা সক্রিয় প্রতিনিধি মোঃ মাহিদুর রহমান অপু এর সাথে একান্ত সাক্ষাৎকারে জানতে পারি, মাতৃভূমি সংগঠনটির তৈরীর ইতিহাস; তিনি বলেন, “বিশ্বের যখন ক্রান্তি লগ্ন অর্থাৎ COVID 19 মহামারি সংগঠিত হয়েছিল সেইসময় একঝাঁক মেধাবী তরুণরা মিলে বিভিন্ন বাধা উপেক্ষা করে মানবসেবার উদ্দেশ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করি” আরো বলেন প্রতিষ্ঠার উদ্যোক্তা হিসাবে আছেন, নাসির, অপু,ইকবাল অন্যান্য সদস্যবৃন্দ আরিফ, জীবন ইজাদুল, মরহুম হিমেল, নাহিদ, আশিক, হাসিবুর, রাশেদ, জুয়েল, সোহেল, আউয়াল, মাওলানা শাকিল, সাগর, আরিফ , শান্ত, সেতু, শাওন, মিজান,শফিউল, মাসুদ, রিমন, আরিফ (২), আবুতালেব, হাসিব,রেজোয়ান, মিলন, রুবেল, আল আমিন, রাকিব, সমাপ্ত এরা সবাই স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী এছাড়া আরো অনেকেই।

 

মাতৃভূমি সংগঠন (MS)-এর ইফতার ও দুআ মাহফিল টি অনুষ্ঠিত হয় সাঘাটা ফয়েজিয়া হাফেজিয়া মাদ্রাসায় সভা শেষে, বিশেষ করে সংগঠনের আজীবন সদস্য মরহুম হিমেল এর মাগফিরাত কামনা করে দুআ করা হয় এছাড়া ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

সভায় বক্তারা বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সারা দেশে স্বেচ্ছায় রক্তদাতা স্বেচ্ছাসেবকের সংখ্যা বৃদ্ধি, সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত রক্তদান কর্মসূচি আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

মাতৃভূমি সংগঠন (MS)-এর ইফতার ও দোয়া মাহফিল টি অনুষ্ঠিত হয় সাঘাটা ফয়েজিয়া হাফেজিয়া মাদ্রাসায় সভা শেষে, বিশেষ করে সংগঠনের আজীবন সদস্য মরহুম হিমেল এর মাগফিরাত কামনা করে দুআ করা হয় এছাড়া ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

 

সংগঠনটির অন্যতম Co Founder এবং আজকের আয়োজক কমিটির সমন্বয়ক মোঃ মাহিদুর রহমান অপু সরকার বলেন, মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সংগঠনের মূল শক্তি। তিনি সকল স্বেচ্ছাসেবককে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং আগামীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category